সৌদিআরবে তেলের ডিপোতে ড্রোন হামলা

১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:০৫  
ইরান সীমান্তবর্তী সৌদি আরবের দুইটি তেল প্রোসেসিং ডিপোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় ৪টায় রাষ্ট্রনিয়ন্ত্রিত আরামকো কোম্পানির ডিপো দুটিতে এই হামলার ঘটনা ঘটে। কে বা কারা এ হামলা চালিয়েছে তা জনা যায়নি। বিবিসি’র প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে বড় তেলশোধনের প্লান্ট আবকোয়াইক’ থেকে আগুনের লেলিহান শিথার পাশাপাশি প্রচণ্ড ধোঁয়ায় ওই এলাকার আকাশ ছেয়ে গেছে। দেশটির পশ্চিম অঞ্চলের খুরাইসে অবস্থিত প্লান্টেও এই হামলা চালানো হয়। তবে উভয় প্লান্টের আগুনই এখন নিয়ন্ত্রণে রয়েছে। কিছুদিন আগেও আরবে এ ধরনের ড্রোন হামলা হয়েছে। সেখানে ড্রোন হামলা এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।